শহরে ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির অভিযোগ ৪টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা
তারিখ: ১০-জুলাই-২০২০
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম, চকলেট, আচার, চানাচুর, বিস্কিুট ও ঔষধসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, চৌধুরী বাজার এলাকার মেসার্স হীরেন্দ্র বণিকের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, আল মদিনা মুড়ি চিড়া মিল, আনোয়ারপুর বাইপাস রোড এলাকার মা মেডিকেল হল ও মোদক ঔষধ ঘর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

প্রথম পাতা