হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত যমুনা ফার্মেসীতে ৩ লাখ টাকা চাঁদা দাবী করেছে একদল যুবক। এসময় টাকা না দিলে ফার্মেসীটির স্বত্তাধীকারীকে গুলি করে হত্যা করা হবে বলে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে আতংকে রয়েছেন ওই ফার্মেসির স্বত্তাধীকারীরা। আফগান মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর শ্যামলী এলাকার জুবায়ের, জীবন ও তুর্কিসহ বেশ কয়েকজন যুবক মিলে যমুনা ফার্মেসীতে যায়। এসময় তারা ফার্মেসীতে থাকা স্বত্তাধীকারী সৈয়দ আহমদের কাছে ৩ লাখ টাকা চাদা দাবী করে। অন্যথায় গুলি করে হত্যা করা হবে বলে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার পর থেকেই আতংকে রয়েছেন তারা। এদিকে, দিনে দুপুরে এমন চাদা দাবী ও প্রাণ নাশের হুমকিতে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। একই সাথে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। অপরদিকে, হবিগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ ফার্মেসী মালিকের সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং চাদাবাজদের শাস্তি দাবী করেন।