বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের উদ্যোগে বাহুবল উপজেলায় অসহায়, দরিদ্র ও ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান
তারিখ: ১০-জুলাই-২০২০
প্রেস বিজ্ঞপ্তি ॥

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে বাহুবল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্র,ছাত্রীদের মাঝে টিম বাহুবল এর তত্ত্বাবধানে 'বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের' পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। বাহুবল উপজেলার পুটিজুরীতে মানবিক সহযোগিতা কার্যক্রমে বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবলের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন ২ নং পুটিজুরী ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ জসীম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক আলীনূর আহমদ, হাফীজ আশরাফ আলী ও বিশিষ্ট মুরুব্বী মোঃ সিদ্দেক মিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পয়রাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল সামী। এছাড়াও উপজেলার মিরপুর ও পুটিজুরীতে বৃন্দাবন সরকারী কলেজের প্রভাষক ও কলেজের সাবেক ছাত্র ফখরুদ্দিন খান পারভেজ এর তত্ত্বাবধানে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে মানবিক সহযোগিতা কার্যক্রমের সহযোগীতা প্রদান করা হয়। টিম বাহুবল উপজেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি জোবায়ের আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আল রেজা মো: নাইম, যুগ্ম সম্পাদক জাকারিয়া শাহীন, যুগ্ম সম্পাদক সামসুল ইসলাম ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহাদ চৌধুরী। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য টিম বাহুবল এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের কথা চিন্তা করে টিম বাহুবলের সমন্বয়ের মাধ্যমে উনারা ব্যাক্তিগতভাবে তহবিল বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।

প্রথম পাতা