আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত ॥ তালিয়ে যাচ্ছে নি¤œাঞ্চল
তারিখ: ১০-জুলাই-২০২০
সেন্টু আহমেদ জিহান, আজমিরীগঞ্জ ॥

আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে পানিতে তলিয়ে গেছে কাকাইলছেও আজমিরীগঞ্জ রাস্তার নি¤œ এলাকা। জানা যায়, সারাদেশ ব্যাপী মৌসুমি বায়ূর প্রভাবে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দেশের অন্যান্য নদ-নদীর মত আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বেড়ে যাওয়া পানি কার্লভার্ট, ব্রীজ, নালা ও খালের মধ্যদিয়ে হাওরের অনাবাদী জমি ও মাঠে প্রবেশ করছে। এদিকে, আজমিরীগঞ্জ সদর থেকে পাহাড়পুর ভায়া বদলপুর সড়কের নীচু অংশ উপচে ভিতরে প্রবেশ করছে পানি। এ ছাড়া কাকাইলছেও আজমিরীগঞ্জ রাস্তার সমীপুর গ্রামের অদূরে অর্থ্যাৎ সৎসঙ্গ আশ্রম, শানবাড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ভাটি সমীপুর ও রনিয়া গ্রামের মাঝামাঝি রাস্তার নিম্নাংশের দু'টি স্থান দিয়ে উপচে পানি ভিতরে প্রবেশ করছে। গতকাল রবিবার সরজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সিঁড়ি সংলগ্ন স্হানে পানি উঠে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অকাল বন্যা দেখা দেয়ার আশংখা করছে এলাকাবাসী।

প্রথম পাতা