চুনারুঘাট সীমান্তে দুইটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি
তারিখ: ১০-জুলাই-২০২০
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট ॥

চুনারুঘাট উপজেলার সীমান্ত ঘেষা মানিকভান্ডার গ্রাম থেকে ২ টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুইবিল সীমান্ত ফাঁড়ির জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে গরু দুইটি উদ্ধার করে। গুইবিল সীমান্ত ফাঁড়ির কমান্ডার বোরহান উদ্দিন ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু দুইটি সরকারী নিয়মানুযায়ী নিলাম দেয়া হবে।

প্রথম পাতা