চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। শনিবার (১৩ জুন) বিকালে ভারত থেকে চুনারুঘাটের উপর দিয়ে নেমে আসা খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী নামক স্থানে নদী ভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার, উপজেলা প্রকৌশলী, রাজার বাজার খোয়াই নদীর বালি মহালের ইজারাদার সেলিম আহমেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, নদী ভাঙ্গন রোধে সরকার পদক্ষেপ নিয়েছে, তা অব্যাহত থাকবে। বনগাঁও কোটবাড়ী সড়ক পাকা করন, আমুরোড গরুর হাট উন্নয়ন ও আমুরোড সাধারণ বাজার দখল মুক্ত করে সরকারি কাশ জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক সরকারের উন্নয়নে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।