হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি শিগগিরই অভিযান
তারিখ: ১৪-জুন-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরে আবারও মাদক ও জুয়ার বিরুদ্ধে তালিকা তৈরি করে অভিযান শুরু হয়েছে। এ সবের তালিকায় যারা আছে তাদের বিরুদ্ধে ডিবি, সদর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করবে। শহরের বেশ কয়েকটি এলাকায় মাদকের স্পট এর তালিকা তৈরি করেছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কিন্তু এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে রাঘববোয়ালরা। এবার তাদের ধরতেই শুরু হচ্ছে অভিযান।