সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবের সময় মাথায় আঘাত পেয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জরায়ুতে অতিরিক্ত কাটা ও ‘দায়সারা’ সেলাইয়ের কারণে সংকটাপন্ন হয়ে পড়েছেন প্রসূতি মা। এ ঘটনায় স্বাভাবিক প্রসবের চেষ্টায় জড়িতদের দায়ী করছেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রসূতির স্বামী সাদ্দাম ঠাকুর (৩০)। জানা যায়, শুক্রবার দুপুরে সানজিদা আক্তারের (২০) প্রসববেদনা উঠলে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।…... বিস্তারিত

 মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চারটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর পানির নিচে চলে যাওয়ায় কৃষক ও মৎস্যচাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত থেকে শুরু হওয়া পাহাড়ি ঢলে উপজেলার ভান্ডারুয়া, জামালপুর ও এক্তিয়ারপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বেশ কয়েকটি মাটির ঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে…... বিস্তারিত

হবিগঞ্জ শহরে আবারও মাদক ও জুয়ার বিরুদ্ধে তালিকা তৈরি করে অভিযান শুরু হয়েছে। এ সবের তালিকায় যারা আছে তাদের বিরুদ্ধে ডিবি, সদর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করবে। শহরের বেশ কয়েকটি এলাকায় মাদকের স্পট এর তালিকা তৈরি করেছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কিন্তু এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে রাঘববোয়ালরা। এবার তাদের ধরতেই শুরু হচ্ছে…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী গোসল করতে গিয়ে মোঃ আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোঃ আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। তার সন্ধানে চেষ্টা করাা হচ্ছে। তবে এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, বিষয়টি আমার জানা…... বিস্তারিত

নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের সামনে মিশুক ভাড়া কম দেওয়া নিয়ে এক মিশুক চালক ও বিএনপি নেতার ছেলের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে ছিনতাই সাজিয়ে মামলা ও অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, গত ১০ জুন বিকাল ৪টা ৪০ মিনিটে মিশুক ভাড়া কম দেওয়াকে কেন্দ্র করে মিশুক চালক জিসান মিয়া (১৭) এর সঙ্গে বিএনপি নেতা জয়নাল আবেদীনের ছেলের বাকবিতণ্ডা হয়। এসময় আশপাশে উপস্থিত থাকা জয়নাল আবেদীন বিষয়টি দেখে সেখানে ছুটে আসেন এবং ঘটনা…... বিস্তারিত

বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং বাবা-মাকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত- গভীররাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রমজান আলী (৩৫) উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মইন উল্লার ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান আলী মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় তিনি নিজের বাবা-মায়ের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ…... বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া একটি অন্যন্য উদ্যোগ আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের বিশেষ এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার ( ১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ নিমগাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের…... বিস্তারিত

 নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত ববান চা বাগান। সবুজের এই বিস্তৃতির মাঝেই নির্মাণ হচ্ছে একটি পোল্ট্রি হ্যাচারি। সরকারি টিলা কেটে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে পরিবেশের ক্ষতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এদিকে, সরেজমিন পরিদর্শন ছাড়াই স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেয়ার অভিযোগ উঠেছে। ফলে এই প্রকল্প ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, নিজেদের জমিতেই পরিবেশসম্মতভাবে কাজ চলছে। এখানে পরিবেশের…... বিস্তারিত