সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




চুনারুঘাট পৌরসভায় মাস্টাররোলে কর্মরত সজল মিয়াকে নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত সজল মিয়া এখনও পৌরসভায় দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তৎকালীন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলমের সময় সজল মিয়াকে মাস্টাররোলভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পৌর প্রকৌশল শাখায় সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক…... বিস্তারিত

হবিগঞ্জ শহরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। বিজয়ী দলের জন্য ট্রফি হিসেবে রাখা হয়েছিল একটি ছাগল। গতকাল শনিবার বিকেলে জেলা সদরের শায়েস্তানগর এলাকার তরুণদের উদ্যোগে শায়েস্তানগর ক্রিড়াচক্রের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল। খেলা শুরুর আগে শায়েস্তানগর এলাকার…... বিস্তারিত

 এসো পরিচ্ছন্ন শহর গড়ি এই এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শনিবার (১৩ জুন) সকাল থেকে পৌর এলাকার জে. কে সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভা পক্ষ থেকে  ফলদ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন নবীগঞ্জ পৌর প্রশাসক রুহুল…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। শনিবার (১৩ জুন) বিকালে ভারত থেকে চুনারুঘাটের উপর দিয়ে নেমে আসা খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী নামক স্থানে নদী ভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি তৌফিক…... বিস্তারিত

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকালে ঢাকার নাখালপাড়ায় অবস্থিত এমপি হোস্টেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। একই সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত কিছু উন্নয়ন…... বিস্তারিত