হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা
তারিখ: ১৫-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলকাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, সদস্য এমজি মোহিত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নাজমুল হোসেন বাচ্চু, এস এম আওয়াল, মর্তুজা আহমেদ রিপন, বিএনপি নেতা এডভোকেট খায়রুল ইসলাম, আব্দুল গফুর, নুরুল ইসলাম, শাহ মুশলিম, আব্দুস সালাম, আমজদ হোসেন, সামছু মিয়া, হাসান আলী, আব্দুল গফুর, মোঃ সেলিম, ফরিদ মিয়া, মানিক মিয়া, আব্দুল কাইয়ুম, রমিজ আলী, কমরু মিয়া, জনি চৌধুরী, শাহ জাহির, মাহবুবুর রহমান, কাছম আলী, শাহজাহান মিয়া, আব্দুস সালাম, আলম শাহ, রাজু আহমেদ, লিটন মিয়া, নুর মিয়া, শাহ তাউছ, আফরোজ মিয়া, জাবেদ মিয়া, এস এম সালাম প্রমুখ।

প্রথম পাতা