কাজল সভাপতি জীবন সাধারণ সম্পাদক ॥ হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ-এর আত্মপ্রকাশ
তারিখ: ২৫-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ থেকে প্রচারিত শীর্ষ অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের নিয়ে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের আমীর চাঁন কমপ্লেক্সের ‘স্কাই কুইন’ রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টাল গুলোর সম্পাদকরা এক সভায় মিলিত হন। এ সময় সর্বসম্মতিক্রমে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’ গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন, করাঙ্গীনিউজ ডটকম’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক শিব্বির আহমেদ আরজু, হবিগঞ্জ জার্নাল ডটকম’র সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, শায়েস্তাগঞ্জ ডটকম’র সম্পাদক এস.এইচ টিটু, দিনরাত নিউজ ডটনেট’র সম্পাদক কাজল সরকার ও প্রকাশক আমীর হামজা।

সভা শেষে দিনরাত নিউজ ডটনেট’র সম্পাদক কাজল সরকারকে সভাপতি ও হবিগঞ্জ জার্নাল ডটকম’র সম্পাদক সিরাজুল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক করে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

প্রথম পাতা