গোলাম ফারুক বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক মালিক সমিতির ॥ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় জেলা ট্রাক মালিক সমিতির সংবর্ধনা
তারিখ: ২৫-জানুয়ারী-২০২১
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ জেলা ট্রাক-মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহণ মালিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ২নং রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সহ সম্পাদক মোঃ মনির মিয়া, অর্থ সম্পাদক আব্দুল মমিন সেলিম, প্রচার সম্পাদক আতর আলী, নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন, মোঃ কদর আলী ও অত্র মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুল হক হেলাল।

প্রথম পাতা