স্টাফ রিপোর্টার ॥ রাতের আঁধারে অসহায় ও হত-দরিদ্র শীতার্ত মানুষের ঘরে ঘরে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করছেন হবিগঞ্জের মানবিক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি গত এক মাসে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পাড় ও শহরতলীর দিঘলবাগসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার কম্বল বিতরণ করেন। শনিবার দিবাগত রাতেও তিনি শহরের ২নং পুল এলাকার ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। প্রসঙ্গত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান হবিগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন জনকল্যাণমুলক কাজ করে সকল মহলে প্রশংসা কুঁড়িয়েছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতায়ও রেখেছেন উজ্বল দৃষ্টান্ত। হবিগঞ্জের মানবিক ডিসি কামরুল হাসান।