বাল্য বিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশী
তারিখ: ১৪-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মাসুদ রানা, মো. ইউসুফ আলী সরদার, মো. রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। 
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে। অংশগ্রহণমূলক এই সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, হাওর অঞ্চলের গরীব মানুষের যখন কাজ থাকে না তখন তারা অন্যস্থানে পুরো পরিবার নিয়ে গমন করে। তাছাড়া বাল্য বিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশী। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।

প্রথম পাতা