শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-ছাত্র ও অভিভাবকদের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে- সৈয়দ মোঃ ফয়সল
তারিখ: ১৪-জুলাই-২০২৫
মাধবপুর প্রতিনিধি \

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সায়হাম গ্রæপ অব ইন্ড্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ছাত্র/ছাত্রীদের নিয়মিত মাদ্রাসা আসতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। আর শিক্ষকদের সময় মত মাদ্রাসা আসতে হবে এবং ছাত্র- ছাত্রীদের পাঠদানে যতœবান ও আরো দায়িত্ব সঠিকভাবে পালনে সচেষ্ট হতে হবে। তিনি বলেন, শিক্ষার মানউন্নয়ন, প্রতিষ্ঠানের সুনাম অর্জন ও ভাল ফলাফল অর্জন করতে হলে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ^স্থ করেন।
তিনি গত ১৩ জুলাই মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মতবিনিময় ও সংবর্ধনা সভা এবং নবগঠিত গভর্নিং বডির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীর হোসেন জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক হিমাংশু চন্দ্র দেব। বক্তব্য রাখেন, গভর্ণিং বডির সদস্য মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক এ বি এম আলআমীন চৌধুরী, প্রভাষক মাওলানা আতাউল্লাহ, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আদনান আহমেদ, শাকুরা জাহান, তাজরিয়া আক্তার ইতিমনি। উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জাবেদ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি ঐক্য ও সকল মুর্দাগণের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রথম পাতা