নবীগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার রিফাতপুর এলাকায়। এ সময় অনুমতি ব্যতীত এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে রোমান মিয়া (পিতা- নূর মিয়া), গ্রাম- রিফাতপুর, নবীগঞ্জকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় গতকাল মঙ্গলবার (৩ মার্চ)। একই আইনে বড় আলীপুর মান্দারকান্দি এলাকার হায়দর মিয়া (পিতা- খমর উদ্দিন)-কে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।