সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার রিফাতপুর এলাকায়। এ সময় অনুমতি ব্যতীত এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে রোমান মিয়া (পিতা- নূর মিয়া), গ্রাম- রিফাতপুর, নবীগঞ্জকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০…...
বিস্তারিত

হবিগঞ্জ জেলার বিভিন্ন বনাঞ্চলে কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একদল চোরাকারবারি। এতে করে বনাঞ্চল জীববৈচিত্র্য হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রাণী। গত সোমবার রাতে বাহুবল উপজেলার ফয়জাবাদ বনাঞ্চলে গাছ কাটার সময় কর্মকর্তাদের সাথে চোরাকারবােিদর সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন, পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক, তার সহকর্মী আব্দুর রহমান। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে বাহুবল মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিশ^স্থ সূত্রে জানা যায়, একদল চোরাকারবারিরা বাগানে প্রবেশ…...
বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার প্রদত্ত এক বিবৃতিতে জি কে গউছ বলেন, পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানো থেকে সকলকে বিরত থাকতে হবে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যানার-ফেস্টুন ও…...
বিস্তারিত
আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়ন-এর বোয়ালজোর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও সরকারি কারখানা গোপাট নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই…...
বিস্তারিত

সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এক্সেভেটর মেশিন বসিয়ে উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়ছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি চক্র প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এক্সেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করছে। স্থানীয় কৃষকরা জানান, জমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে…...
বিস্তারিত