স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে বধ্যভূমির ৪ শতক জায়গা একশনা বন্দোবস্ত দিয়েছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। রেলওয়ের এমন কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন মুুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার শায়েস্তাগঞ্জ বধ্যভূমির সর্বমোট ১৯ শতক জায়গা মুুক্তিযোদ্ধাদের বুুঝিয়ে দেয়ার কথা থাকলেও ব্যর্থ হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুক্তিযোদ্ধারা জানান, শায়েস্তাগঞ্জ বধ্যভূমিটি রাষ্ট্রীয় গেজেট প্রাপ্ত হিসেবে স্বীকৃত। সে আইন ভঙ্গ করে অবৈধভাবে অসাধু কর্মকর্তারা যোগসাজসে ৪শতক জায়গা একশনা বন্দোবস্ত দিয়েছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্র্ভূত।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী) আকষ্মিক ভাবে বধ্যভূমির একটি অংশ মাটি ভরাট করে দখলে নেন স্থানীয় বাগনীপাড়া এলাকার বাসিন্দা জামায়াতে ইসলামীর কর্মী মকসুদ আলী ও তার ছেলে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। জায়গাটি মাটি ভরাটের পর তারা বাশের বেড়া স্থাপন করেছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।