জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে মাধবপুরের রিতা
তারিখ: ৪-মার্চ-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

মাধবপুর প্রেমদাময়ী গার্লস স্কুল থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তির পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে মোছাঃ গুলশান আক্তার (রিতা)। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরবের আল-খারিজ মসজিদের সাবেক ইমাম ক্বারী মোঃ রফিকুল ইসলামের কন্যা। ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চায়। সে ওই গ্রামের লন্ডন প্রবাসী মোঃ তাউস মিয়ার আপন ভাতিজি এবং মোঃ ইসহাক খান (হৃদয়) এর মামাতো বোন ও মোছাঃ মোতাহারা আক্তার মুক্তার আপন বোন। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

প্রথম পাতা