বাহুবলে গাছ চোরদের হামলায় এক বন কর্মকর্তাসহ আহত ২
তারিখ: ৪-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ জেলার বিভিন্ন বনাঞ্চলে কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একদল চোরাকারবারি। এতে করে বনাঞ্চল জীববৈচিত্র্য হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রাণী। গত সোমবার রাতে বাহুবল উপজেলার ফয়জাবাদ বনাঞ্চলে গাছ কাটার সময় কর্মকর্তাদের সাথে চোরাকারবােিদর সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন, পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক, তার সহকর্মী আব্দুর রহমান। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে বাহুবল মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিশ^স্থ সূত্রে জানা যায়, একদল চোরাকারবারিরা বাগানে প্রবেশ করে গাছ কাটতে শুরু করে। এ সময় তারা গাছ কাটতে দেখে বাধা দেন। এতে আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি চারা গাছ কেটে নিয়ে দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে। এ বিষয়ে বাহুবল মডেল থানা-এর অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগেও এমন প্রহরীদের সাথে চোরাকারবারিদের সংঘর্ষ হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেড়েই চলে এ ঘটনা। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

প্রথম পাতা