স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় সংসদের হুইপরা রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই রাষ্ট্রীয় প্রটোকল বা 'অর্ডার অব প্রিসিডেন্স' অনুযায়ী ভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সুবিধা পান। তারা হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে এবং সরকারি দায়িত্ব পালনের সময় এই বিশেষ সুবিধা ভোগ করেন। হুইপরা ভিআইপি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, যা রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী নিশ্চিত করা হয়। তারা সরকারি কাজের সময় আইন অনুযায়ী বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পেয়ে থাকেন। এ অনুুযায়ী হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে গউছ হ্ইুপ নিয়োগপ্রাপ্ত হওয়ার প্রটোকল ও নিরাপত্তা সুুবিধা নেয়ার কথা। তবে সেখানে তিনি গতকাল মঙ্গলবার দেখিয়েছেন ভিন্নতা। সরকারী প্রটোকল ছাড়াই একজন সাধারণ নাগরিকের মত সিলেট আদালতে হাজিরা দিয়েছেন। কিবরিয়া হত্যা মামলার ধার্য তারিখ থাকায় আদালতের প্রতি সম্মান রেখে প্রটোকল ছাড়া তিনি হবিগঞ্জ থেকে আদালতে পৌছান এবং উপস্থিতির মাধ্যমে স্পেশাল ট্রাইব্যুনাল সিলেটে হাজিরা প্রদান করেন। আইও সাক্ষীকে জেরা করার মাধ্যমে অত্র মামলার সাক্ষ্য গ্রহণ এর কার্যক্রম সমাপ্ত করা হয়। মামলাটি ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারা মতে আসামি পরীক্ষার জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।