সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 লাখাইয়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর গ্রামের শেখ রওশন আলীর ছেলে শেখ আল-আমীন কে ১লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। সূত্রে জানা যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় শেখ আল-আমীন কে ১ লাখ টাকা জরিমানা করা…... বিস্তারিত

নবগঠিত হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ রিপনকে খোয়াই নদীর উত্তর পাড় সিএনজি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইউব খান, তাজিম উল্লা, জিতু মিয়া, হাজ্বি দুলাল মিয়া, আরব আলী, কাউছার মিয়াসহ সকল নেতৃবৃন্দ।... বিস্তারিত

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির বিশেষ বোর্ড সভায় নয় উপজেলার ১০ জন পরিচালকের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহিরুল হক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাকিম আলী এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ফারহানা চৌধুরী। কমিটি গঠনের আগে চলতি দায়িত্বে থাকা পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কার্যনির্বাহী কমিটি গঠন…... বিস্তারিত

পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে খোলা আকাশের নিচে ইফতারি বিক্রি বেড়েছে। তবে এসব খাবার ধুলাবালি, ধোঁয়া ও মাছির আক্রমণে উন্মুক্ত থাকায় জনস্বাস্থ্যে ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। শহরের রেলগেট এলাকা, পুরাতন বাজার, নতুন বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে দেখা যায়, বড় বড় টেবিলের ওপর কোনো ধরনের ঢাকনা ছাড়াই সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, ছোলা ও…... বিস্তারিত

 হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে মাধ্যমিক পর্যায় থেকেই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষা এবং বিজ্ঞানচর্চা জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন। মঙ্গলবার সকালে নোয়াপাড়ায় মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।…... বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাধবপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর নির্বাচনী ডিউটিতে অনিয়ম, ভাতা আত্মসাৎ ও পরিচয় জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট এক কর্মকর্তাসহ দুইজনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা কর্তৃপক্ষ। গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক অনুসন্ধান শুরু হয় বলে জানা গেছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলায় ডিউটি বরাদ্দ,…... বিস্তারিত

মাধবপুর প্রেমদাময়ী গার্লস স্কুল থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তির পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে মোছাঃ গুলশান আক্তার (রিতা)। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরবের আল-খারিজ মসজিদের সাবেক ইমাম ক্বারী মোঃ রফিকুল ইসলামের কন্যা। ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চায়। সে ওই গ্রামের লন্ডন প্রবাসী মোঃ তাউস মিয়ার আপন ভাতিজি এবং মোঃ ইসহাক খান (হৃদয়) এর মামাতো বোন ও মোছাঃ মোতাহারা আক্তার মুক্তার আপন বোন। সে সকলের নিকট দোয়া প্রার্থী।... বিস্তারিত

সিয়াম সাধনার মাস রমজান; তাকওয়ার মাস রমজান। সিয়াম হলো ‘সওম’ এর বহুবচন। এর অর্থ বিরত থাকা। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সওম বা সিয়ামকে ‘রোজা’ বলা হয়।  আল্লাহতাআলা বলেন, ‘রমজান মাস, এতে  মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন এই মাসে সিয়াম ব্রত পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)  হিজরি চান্দ্রবর্ষের নবম মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ…... বিস্তারিত

বাংলাদেশের জাতীয় সংসদের হুইপরা রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই রাষ্ট্রীয় প্রটোকল বা 'অর্ডার অব প্রিসিডেন্স' অনুযায়ী ভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সুবিধা পান। তারা হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে এবং সরকারি দায়িত্ব পালনের সময় এই বিশেষ সুবিধা ভোগ করেন। হুইপরা ভিআইপি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, যা রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী নিশ্চিত করা হয়। তারা সরকারি কাজের সময় আইন অনুযায়ী বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পেয়ে থাকেন। এ অনুুযায়ী হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে…... বিস্তারিত

 শায়েস্তাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে বধ্যভূমির ৪ শতক জায়গা একশনা বন্দোবস্ত দিয়েছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। রেলওয়ের এমন কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন মুুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার শায়েস্তাগঞ্জ বধ্যভূমির সর্বমোট ১৯ শতক জায়গা মুুক্তিযোদ্ধাদের বুুঝিয়ে দেয়ার কথা থাকলেও ব্যর্থ হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  মুক্তিযোদ্ধারা জানান, শায়েস্তাগঞ্জ বধ্যভূমিটি রাষ্ট্রীয় গেজেট প্রাপ্ত হিসেবে স্বীকৃত। সে আইন ভঙ্গ করে অবৈধভাবে অসাধু কর্মকর্তারা যোগসাজসে ৪শতক জায়গা একশনা বন্দোবস্ত দিয়েছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্র্ভূত। …... বিস্তারিত