সদর থানা পুলিশের অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার
তারিখ: ১৪-অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। সদর থানার ওসি জাহিদুল হক জানান, অভিযান নিয়মিত চলবে।