সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 ‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক…... বিস্তারিত

বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মোবাইল কোর্টে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক মিয়া (২৯) উপজেলার লোহাখলা গ্রামের ফজর উদ্দিনের ছেলে। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া…... বিস্তারিত

 হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। সদর থানার ওসি জাহিদুল হক জানান, অভিযান নিয়মিত চলবে।... বিস্তারিত

মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন। সহায়তা গ্রহণের সময় রেহেনা খাতুন তার নির্যাতনের অভিজ্ঞতা, আর্থিক সংকট ও ঋণগ্রস্ততার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। একই সঙ্গে…... বিস্তারিত

"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট, এনজিও প্রতিনিধি, স্কাউটস এবং শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক…... বিস্তারিত