সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন
আজমিরীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ সিজিল মিয়া (৪৫) নামে ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন তিনি। তবে চিহ্নিত মাদক কারবারিদের আটক করা হলেও পৌর এলাকায় পর্দার আড়ালে থেকে বড় ডিলাররা মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে অভিযান চালিয়ে সিজিল মিয়াকে আটক করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপপরিচালক…...
বিস্তারিত

হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের নিচে জনতা ব্যাংকের গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহত হয়েছে। স্থানীয় লোকজন জনতা ব্যাংক পিএলসি হবিগঞ্জ শাখার গাড়িসহ চালক আব্দুল জলিলকে আটক করে থানায় সোপর্দ করেছে। এদিকে রাতে থানায় জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু পুলিশ তাকে ছাড়েনি।
জানা যায়, নিহত নিহা আক্তার (৫) সদর উপজেলার পইল গ্রামের আয়াত আলীর একমাত্র কন্যা। তার মা ময়না আক্তার দীর্ঘদিন ধরে আমির চাঁন কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছিলেন। তিনি আক্ষেপ করে…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, থানা পুলিশের সদস্য এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল ও সড়কের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ করার দুই একদিনের ভেতর পুনরায় অবৈধ স্থাপনা বসানো হয়।…...
বিস্তারিত
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য নেই কোনো নির্ধারিত রাস্তা। ফলে চিকিৎসাসেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। খোঁজ নিয়ে জানা উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে যেতে হয় রাজীব গোপ ও গোপেশ গোপের বাড়ির যায়, ওপর দিয়ে। ক্লিনিকের পাশেই রয়েছে একটি খাল। ফলে বিকল্প কোনো পথে যাতায়াতের সুযোগ নেই। বাড়ির…...
বিস্তারিত

মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চালের সরকারি বরাদ্দ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের কাছে বরাদ্দের বিষয়টি তুলে ধরেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক…...
বিস্তারিত

বাহুবলে পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ…...
বিস্তারিত

শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই করছেন রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে, হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে রবিদাস পাড়া ও ২নং পুল এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সৈয়দ আলীসহ প্রায় ডজন খানেক ব্যবসায়ী বসবাস করছেন এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলাজুড়ে তারা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে মাদক বিক্রি করে সহজেই তারা বনে গেছেন আঙুল ফুলে কলাগাছ।
এদিকে, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের…...
বিস্তারিত