দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের
তারিখ: ১৪-অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট, এনজিও প্রতিনিধি, স্কাউটস এবং শিক্ষার্থীরা
অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমের কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। উদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমেই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।