চুনারুঘাটে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করল স্বামী
তারিখ: ১৩-মার্চ-২০১৩
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যৌতুক লোভী এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মিরাশী ইউনিয়নের দারগাঁও গ্রামে। ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে নারী শিশু নির্যাতন অপরাধ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার দারগাও গ্রামের সুরুজ আলীর ষোড়শী কন্যা শারমিন আক্তারকে পার্শ্ববর্তী আদমপুর গ্রামের মারফত খার ছেরে রজব খার নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই মধ্যে তাদের একটি পুত্র সন-ান জন্ম নেয়। পরবতীতে কিছু দিন যেতে না যেতেই স্বামীর রূপ প্রকাশ পায়। সে প্রায়ই তার স্ত্রী শারমিন আক্তারকে যৌতুকের জন্য চাপ দিত। ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য প্রায়শই শারীরিক মানসিকভাবে নির্যাতন করত। গত ২৭  ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টার দিকে শারমীনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সময় তার শোর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ছোটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে আসে। সময় তার অবস' সঙ্কটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস'ায় গত মার্চ শারমিন আক্তার মৃত্যুবরণ করে। শারমিন আক্তারের পিতা সুরুজ আলী বলেন, “থানায় আমার মামলা নেয়নি। তাই আমি বাধ্য হয়ে হবিগঞ্জে নারী শিশু নির্যাতন অপরাধ আদালতে মামলা দায়ের করেছি।
প্রথম পাতা