লাখাই উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা ॥ ব্যালট পেপার নিয়ে আদালতে হাজিরের নির্দেশ
তারিখ: ১৩-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা নির্বাচনে
কারচুপির অভিযোগে
দায়েরকৃত মামলার
পরিপ্রেক্ষিতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় কাগজপত্র
নিয়ে আদালতে
হাজির হওয়ার
জন্য জেলা
নির্বাচন অফিসারকে
নির্দেশ দেয়া
হয়েছে। গতকাল
মঙ্গলবার হবিগঞ্জের
যুগ্ম দায়রা
জজ আলহাজ্ব
মোঃ ফারুক
আহমেদ এই
নির্দেশ প্রদান
করেন। জানা
যায়-২০০৯
সালের ২২
জানুয়ারী উপজেলা
নির্বাচনে জয় লাভ করেন মোঃ
রফিক আহমেদ।
এ নির্বাচনে
কারচুপির অভিযোগ
তুলেন অপরপ্রার্থী
অবসরপ্রাপ্ত ওসি কৃষ্ণপুর গ্রামের অমরেন্দু
লাল রায়।
তিনি ওই
বছরের ২৬
ফেব্রুয়ারি আদালতে পুনরায় ভোট গণনাসহ
নির্বাচনের দাবীতে মোঃ রফিক আহমেদ,
রিটার্নিং অফিসার, সহকারী রির্টানিং অফিসারসহ
প্রায় ৫০
জনকে আসামী
করে মামলা
দায়ের করেন।
তিনি আরও
অভিযোগ করেন-
মোঃ রফিক
আহমেদ প্রভাবশালী
হওয়ায় কেন্দ্রের
দায়িত্বে থাকা
কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে বিপুলসংখ্যক জাল
ভোট প্রয়োগ
করে। মামলাটি
দীর্ঘ তদন-
শেষে আদালতে
প্রতিবেদন দেওয়া হলে আদালত উপরোক্ত
নির্দেশ প্রদান
করেন। উল্লেখ্য,
লাখাই উপজেলায়
৩৯ কেন্দ্রে
১৫ হাজার
৪শ ৬১
জন ভোটার
তাদের ভোটাধিকার
প্রয়োগ করেন।
এর মধ্যে
মোঃ রফিক
আহমেদ ৯
হাজার ৫৯৭
ও অমরেন্দু
লাল রায়
৮ হাজার
৩শ ৪
ভোট পান।
অমরেন্দু লাল
রায় আরো
অভিযোগ করেন-
মামলা করার
পর থেকে
রফিক আহমেদ
ও তার
সাঙ্গপাঙ্গরা বিভিন্নস'ানে দৌঁড়ঝাঁপ শুরু
করেন এবং
মামলা তুলে
নেয়ার জন্য
হুমকি প্রদান
করছেন।