পৌর যুবদলের সাংগঠনিকের নেতৃত্বে আনোয়ারপুর বাইপাস সড়কে পিকেটিং
তারিখ: ১৩-মার্চ-২০১৩
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান সহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতাদের উপর গণ গ্রেফতার অত্যাচারের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ডাকে হরতালে হবিগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম সাজনের নেতৃত্বে শহরের আনোয়ারপুর বাইপাস সড়ক অবরোধ করে স্বতস্ফূর্তভাবে পিকেটিং কর্মসূচী পালন করে শতাধিক যুবদল নেতাকর্মী। গতকাল ভোর থেকে অংশগ্রহণ করে দুপুর ১২টায় পিকেটিং কার্যক্রম সমাপ্ত করা হয়। পিকেটিংকালে অন্যান্যদের মাঝে উপসি' ছিলেন- জেলা যুবদলের সহ সভাপতি মতিউর রহমান, জেলা যুবদল নেতা অলিউর রহমান, আতাউর রহমান, পৌর যুবদল নেতা গাজী আক্তার, এম রুবেল, মোহাম্মদ আলী, নাজিম, আরিফ চৌধুরী, আলামিন, রকিব মিয়া, সিপন ছাত্রদল নেতা মনির হোসেন, জিবলু মিয়া রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
প্রথম পাতা