শরীফপুর-সুলতানশী গ্রামবাসীর মধ্যে আবারও সংঘর্ষ ॥ ৭০ জন আহত ২৪ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও ১শ ৩৬ রাবার বুলেট নিক্ষেপ
তারিখ: ১৩-মার্চ-২০১৩
সজল খান/আখলাছ আহমেদ প্রিয়, কটিয়াদী ॥ হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদিতে পূর্ব বিরোধের জের ধরে শরীফপুর সুলতানশী গ্রামবাসীদের আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন- ৭০ জন  আহত হয়েছে। 'ানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টার সময় শরীফপুর সুলতানশী গ্রামের লোকজন মাইকে ঘোষণা করে দেশীয় অস্ত্র হাতে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর খানা পুলিশ ২৪ রাউন্ড টিয়ার গ্যাস সেল ১শ ৩৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিসি'তি নিয়ন্ত্রনে আনে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন- ৭০ লোক আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহতরা হল, শরীফপুর গ্রামের তাহির মিয়া (২৫), আরজত আলী (২২), জাহির আলী (২২), মন্নান মিয়া (৩০), আঃ হাই (৫৫), আঃ মালেক (৫০), করম উদ্দিন (৩৫), আঃ সালেক (২৫), আঃ মালেক (৫০), কালাই মিয়া (৪০), নূর হোসেন (৫০), বাচ্চু মিয়া (৩৫), রজব আলী (৪০), সেবুল (২৮), আঃ মন্নাফ (৪৫), আবুল কালাম (৩০), রুশন মিয়া (২৫), সমুজ আলী (২৮), ইদ্রিস আলী (৩০), আরব আলী (২৮), শিশু আমির আলী (১০), শামছুল ইসলাম (২৮), সুলতানশী গ্রামের সুরুজ আলী (৫৫), ফজর আলী (৩৫), আবজল (২০), আজিম উল্লা (৪০), ওয়াদুদ (৩০), জুয়েল (২০), নরছত উল্লা (৪০), আব্দুস সালাম (৫০) উজ্জ্বল মিয়া (১৮) উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টার সময় কটিয়াদিতে সিএনজি ষ্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি জিতু মিয়ার সাথে ভাড়া সংক্রান- বিষয় নিয়ে সুলতানশী গ্রামের ইনাত আলীর ছেলে মন্নর আলীর কথা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওইদিন বিকাল ৫টার সময় আবারও শরীফপুর সুলতানশী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার জের ধরেই গতকাল মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রথম পাতা