আজমিরীগঞ্জের কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
তারিখ: ১৩-মার্চ-২০১৩
আবু হেনা, আজমিরীগঞ্জ ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে মঙ্গলবার বিকেলে কোশমান মিয়া (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় দিনমজুর নিহত কোশমান আজমিরীগঞ্জ উপজেলার বাঁশহাটিয়া গ্রামের আলী আহাম্মদ এর ছেলে। 'ানীয় সূত্রে জানা যায়- নিহত কোশমান দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর থেকে তাকে বিভিন্ন 'ানে খোঁজেও পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেল ৪টায় 'ানীয়রা গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে কোশমানের লাশের ভাসতে দেখে। পরে খবর পেয়ে বিকেল ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
প্রথম পাতা