সাতকাপন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন শানি-পূর্ণভাবে সম্পন্ন
তারিখ: ১৩-মার্চ-২০১৩
আজিজুল হক সানু, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন গতকাল মঙ্গলবার শানি-পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই নারী পুরুষ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোট কেন্দ্রে হাজির হন। বিকেলে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনা করা হয়। সময় উপসি' ছিলেন,  বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম, উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিজাইডিং অফিসার মোঃ হোসেন শাহ, বাহুবল মডেল থানার ওসি জালাল উদ্দিন ভূইয়াসহ 'ানীয় সাংবাদিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ভোট গণনার পর বেসরকারীভাবে আবিদ আলী মোরগ প্রতীকে ৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বদ্ধি প্রার্থী আরশ আলী টিউওবয়েল প্রতীকে পান ৬৭৫ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরশ আলী সমাচার কে জানান, ভোট কেন্দ্রে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। আবিদ আলী জানান, সুষ্ঠু শানি-পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের মেম্বার সামছুল হক আখঞ্জি কাপ্তান মারা যাবার পরই নির্বাচন কমিশন ওয়ার্ডে উপ-নির্বাচন ঘোষণা করে।
প্রথম পাতা