সদর উপজেলার তেতৈয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু
তারিখ: ৫-অগাস্ট-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে হোসাইন মিয়া নামে আড়াই বছরের এক শিশুর লাশ খোয়াই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে নানা তৈয়ব আলীর বাড়ির পাশে নদীতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের আব্দুল হান্নানের পুত্র। গত কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

প্রথম পাতা