প্রেস বিজ্ঞপ্তি ॥ বন্যা, দূর্যোগ কিংবা যে কোন দুঃসময়ে মানুষের পাশে থাকার ন্যায় এবারও হবিগঞ্জ সোসাইটি ইউকে গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বরকান্দী, রাধাপুর, রতনপুর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান ও বস্ত্র বিতরণ করেছে। দুইশত পরিবারের মাঝে এক সপ্তাহ চলার মাত সেই পরিমানে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, রসুন, লবন, আলোসহ খাদ্য দ্রব্য এবং প্রান্তিক পর্যায়ের নারী পুরুষদের মাঝে শাড়ী লুংগী তুলে দেয়া হয়েছে। ত্রানকার্য ব্যবস্থাপনায় ছিলেন হবিগঞ্জ সোসাইটি ইউকে’র হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, প্রচার সম্পাদক খান রাহাত চপল, সম্মানিত সদস্য আহসানুল হক সুজা, মুরাদ সালাম, আবুল বাসার ও বাছির মিয়া প্রমূখ।