বাহুবলে চাঞ্চল্যকর মোহাম্মদ আব্দুল্লাহ হত্যাকান্ডের পলাতক আসামী আব্দুল মালেক (২৪) কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল মালেক বাহুবল উপজেলার খুজারগাও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। র্যাব জানায়- গ্রেফতারের পর তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ... বিস্তারিত