সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে হোসাইন মিয়া নামে আড়াই বছরের এক শিশুর লাশ খোয়াই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে নানা তৈয়ব আলীর বাড়ির পাশে নদীতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের আব্দুল হান্নানের পুত্র। গত কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।... বিস্তারিত

পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি মো. রিপন মিয়া ওরফে ইমন (৩০) গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) হবিগঞ্জ সদর থানা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রিপন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিপন দীর্ঘদিন ধরে…... বিস্তারিত

 কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় কর্মরত পারভেজ মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের বাসিন্দা। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে রওয়ানা দেয় ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় পুলিশ সদস্য চালক পারভেজ সেটি মহাসড়কের…... বিস্তারিত

চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চল এবং দেউন্দি চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র গভীর রাতে বন ও চা বাগানের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দেউন্দি চা বাগান ও শালটিলা বন বিট এলাকায় গাছ কেটে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, চক্রটি স্থানীয় কিছু…... বিস্তারিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন মোত্তাকিম চৌধুরী। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোত্তাকিম চৌধুরী বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ভোটারদের সমর্থন…... বিস্তারিত

বন্যা, দূর্যোগ কিংবা যে কোন দুঃসময়ে মানুষের পাশে থাকার ন্যায় এবারও হবিগঞ্জ সোসাইটি ইউকে গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বরকান্দী, রাধাপুর, রতনপুর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান ও বস্ত্র বিতরণ করেছে। দুইশত পরিবারের মাঝে এক সপ্তাহ চলার মাত সেই পরিমানে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, রসুন, লবন, আলোসহ খাদ্য দ্রব্য এবং প্রান্তিক পর্যায়ের নারী পুরুষদের মাঝে শাড়ী লুংগী তুলে দেয়া হয়েছে। ত্রানকার্য ব্যবস্থাপনায় ছিলেন হবিগঞ্জ সোসাইটি ইউকে’র হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম…... বিস্তারিত

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চলিতারআব্দা গ্রামে আফছার আহমদ তালুকদার মহিলা দাখিল মাদরাসায় পরিচালনা কমিটি গঠন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন অভিভাবক, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট সূত্র এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার (৩ আগষ্ট) জেলা প্রশাসক বরাবরে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন উপজেলার চলিতারআব্দা গ্রামের আশরাফুল আলম। এর আগে গত ২৩ জুলাই উজ্জল তরফদার নামে একজন স্থানীয় নাগরিক মাদরাসার কমিটি গোপনে করা হচ্ছে মর্মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে…... বিস্তারিত

 হবিগঞ্জ কালেক্টরেট সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন শেখ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোতালিব। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জ কালেক্টরেট ক্যান্টিনে সংগঠনের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল জলিল। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন…... বিস্তারিত

 ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ  দস্তগীর হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার ঐতিহাসিক ছন্দ্রছড়ি দরবার  শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও শোক পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘কবরে আজাব হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। শিয়া-সুুন্নী যাই বলেন না কেন ? সকলেইতো মুসলমান। যেহেতু সকলেই মুসলমান তাহলে শিয়া-সুুন্নী নিয়ে ঝগড়া…... বিস্তারিত