দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কবি তাহমিনা বেগম গিনি। বক্তব্য রাখেন, এমজি মোহিত, মোঃ শরীফ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) জিয়াউল হাসান, আব্দুল হাসিব চৌধুরী প্রমুখ। বিভিন্ন বক্তা সমাজে প্রবীনদের অবদানকে সম্মান জানানো ছাড়াও তাদের অধিকার রক্ষা করার এবং বার্ধক্য জনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।