সদর থানা পুলিশের অভিযানে চোরসহ ১১ জন আটক
তারিখ: ৩-অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে সুপারি চোরসহ ১১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। আটকদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। কোনো কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও আছে। গতকাল বিকালেই তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। ওসি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে অভিযান নিয়মিত চলবে।