সিলেট বিমানবন্দরে হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল আহমেদের আটকের গুঞ্জন
তারিখ: ৩-অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সিলেট বিমানবন্দরে হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল আহমেদ (৩৫)কে আটকের গুঞ্জন উঠেছে। কেউ বলছেন সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন আবার কেউ বলছেন আটকের পর তাকে হবিগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রুবেল হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আব্দুল লতিফের পুত্র। সূত্র জানায়- গতকাল সে সিলেট বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করে। এসময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে পাসপোর্ট ও ভিসা জমা দেয়ার সময় তিনি আটক হন। রুবেল আন্তঃজেলা ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত। তার রয়েছে নিজস্ব বেটিং সাইট। সে ক্যাসিনো বা অনলাইন জুয়ায় মাধ্যমে হয়েছে শূণ্য থেকে কোটিপতি। তার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী একটি মামলাও রয়েছে।