সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে সুপারি চোরসহ ১১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। আটকদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। কোনো কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও আছে। গতকাল বিকালেই তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। ওসি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে অভিযান নিয়মিত চলবে।...
বিস্তারিত

সিলেট বিমানবন্দরে হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল আহমেদ (৩৫)কে আটকের গুঞ্জন উঠেছে। কেউ বলছেন সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন আবার কেউ বলছেন আটকের পর তাকে হবিগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রুবেল হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আব্দুল লতিফের পুত্র। সূত্র জানায়- গতকাল সে সিলেট বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করে। এসময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে পাসপোর্ট ও ভিসা জমা দেয়ার সময়…...
বিস্তারিত

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে হবিগঞ্জ থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। একই আদেশে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ইসমাত কামালকে হবিগঞ্জে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হাসানের সই করা অফিস আদেশে গত বৃহস্পতিবার এ বদলির কথা জানানো হয়। আদেশে কাজের স্বার্থে ও জনস্বার্থে জিলুর রহমানকে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাকে নতুন কর্মস্থলে যোগদানের…...
বিস্তারিত

ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, শিক্ষা হচ্ছে ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত ও সহযোগিতা করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি মোঃ আব্দুন নুর ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে শুধু একজন শিক্ষার্থীকে সহযোগিতা করা নয়; বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া। বুধবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডিগ্রী কলেজে…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফরাজার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।...
বিস্তারিত

হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির গৃহিণীরা। দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় অনেক বাসায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। আবার কোনো কোনো বাসায় গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। শহরের রাজনগর, মাস্টার কোয়ার্টার, কলেজ রোড, নিউ মুসলিম কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাসের চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে গ্যাসের চাপ আরও কমে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের।
ভুক্তভোগীরা…...
বিস্তারিত

হবিগঞ্জে বাসের মালিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেও তা মানছেন না শ্রমিকেরা। যে কারণে শুক্রবারও বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে হবিগঞ্জ-সিলেট চলাচলকারী যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও হবিগঞ্জ-ঢাকা রুটে কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা এবং মালিক-শ্রমিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ আছে। এর ফলে যাত্রীদের চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ।
হবিগঞ্জ…...
বিস্তারিত

দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা ও গণমানুষের সাংস্কৃতিক জাগরণের প্রত্যয় নিয়ে কাজ করছে ঐতিহ্যবাহী সংগঠন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ। দুই দিন ব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার (২ অক্টোবর) শেষ দিন সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জন্মোৎসব উপলক্ষে ধামাইল, আলোচনা সভা, পুরস্কার বিতরণী।
চুনারুঘাট সাহিত্য পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন…...
বিস্তারিত