সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কবি তাহমিনা বেগম গিনি। বক্তব্য রাখেন, এমজি মোহিত, মোঃ শরীফ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার…... বিস্তারিত

 হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে একদল তরুণের উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। রোগী ও স্বজনদের জন্য হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে তরুণদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে একই সঙ্গে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিয়ে পৌরসভা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দের সক্রিয় উদ্যোগ থাকলে এ ধরনের কাজে স্বেচ্ছাসেবীদের মাঠে নামতে হতো কি না এমন প্রশ্ন তুলেছেন অনেকে।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া…... বিস্তারিত

শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে সড়কের ওপর পসরা সাজিয়ে ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। এতে ব্যস্ত সড়কটি সংকুচিত হয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, দাউদনগর বাজারের একটি মার্কেট বর্তমানে নির্মাণাধীন রয়েছে। মার্কেটের নির্মাণকাজ চলায় এর আশপাশের সড়ক ও ফুটপাতের ওপর বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। ফলে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে,…... বিস্তারিত

হৃদরোগী অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি চিকিৎসার জন্য ছুটছেন স্বজন। কিন্তু নার্সিং স্টেশনে গিয়ে দেখা গেল গ্রিলের দরজায় তালা, ভেতরের দরজাটিও বন্ধ। চিকিৎসকের কাছে গেলে তাঁকে নার্সের কাছে পাঠানো হয়। নার্স জানান, এটি তাঁর কাজ নয়, তিনি এখন ‘রিল্যাক্স’ করছেন। রোগীর স্বজনের দাবি,  নার্স কুলসুমা আক্তার তাঁর সঙ্গে বকাবকি ও  অশোভন আচরণ করেন। এমনকি রোগী মরে গেলেও যাবেন না বলে জানান। প্রায় আধা ঘণ্টা পর অন্য একজন নার্স এসে রোগীর বিপি পরীক্ষা করেন। ঘটনাটি ঘটে হবিগঞ্জ…... বিস্তারিত

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মাধবপুর…... বিস্তারিত

ভিতরের পাতা