লোড-শেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের পর এবার মেরামতের গ্যাঁড়াকল শহরে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তারিখ: ২২-জুন-২০১৩
স্টাফ রিপোর্টার \ লোড-শেডিংয়ের দূর্ভোগ ও বিদ্যুৎ বিভ্রাটের বিড়ম্বনার পর এবার মেরামতের গ্যাঁড়াকলে পড়েছেন শহরবাসী। জানা যায়, পিডিবি‘র সাথে শাহজী বাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ লাইনের মেরামত কাজ ও বিদ্যুৎ সংযোগে বিঘœ সৃষ্টিকারী গাছ-পালা অপসারণের কারণে আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পিডিবির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার জনসাধারণকে অবগত করার জন্য শহরে মাইকিং করা হয়েছে। এ জন্য বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিডিবি‘র আবাসিক প্রকৌশলী সাম্ছ-ই-আরেফীন সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।
প্রথম পাতা
শেষ পাতা