নবীগঞ্জে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক যুবকের আত্মহত্যা
তারিখ: ২২-জুন-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি \ গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে পরিবারের লোকজনের সাথে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে অরুণ চক্রবর্তী (২২) নামে এক যুবক। সে ওই গ্রামের অববিন্দু চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে অরুণের সাথে তার পরিবারের লোকজনের বাদানুবাদ হয়। এরই প্রেক্ষিতে সে দুপুরে তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘরের লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় সে মৃত্যুর খুলে ঢলে পড়ে।
প্রথম পাতা
শেষ পাতা