শহরের রাজনগরের এডভোকেট আব্দুল মোতালিব আর নেই
তারিখ: ২২-জুন-২০১৩
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল মোতালিব আর নেই। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে রাজনগরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার বাদ যোহর রাজনগর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর খবর শুনে আইনজীবী, আইনজীবী সহকারী, সমাজসেবী ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ছিলেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। তিনি এপিপি সাইদুজ্জামানের পিতা।
প্রথম পাতা
শেষ পাতা