খোয়াই নদীর বাঁধ কেটে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ আটক ২
তারিখ: ৫-মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদী ও বাঁধের গোড়া থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ দুইজনকে আটক করা হয়েছে। গত ৩ মার্চ পানি উন্নয়ন বোর্ড ও ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশেরআব্দার উত্তর পাশের খোয়াই নদীর বাঁধ থেকে মাটিকেটে নেয়ার সময় ৪টি ট্রাক্টরসহ তাদেরকে আটক করা হয়। 
আটকরা হল, সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আতর আলীর পুত্র সোহেল মিয়া (৩০) ও ইনাতাবাদ এলাকার রইছ আলীর পুত্র পলাশ মিয়া (২৮)। মাটিসহ ট্রাক্টর ৪টির মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী সামিউল আলম বাদী হয়ে সোহেল-পলাশ ছাড়াও আরো কয়েকজনকে আসামী করে মামলা করেছেন। 
এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানান, ট্রাক্টরগুলো জব্দ আছে থানায়। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রথম পাতা