
মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ওই ৩ মাদক কারবারিকে আটক করে। রোববার দুপুরে র্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হল- মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র সিফাত আলী (৪২), একই উপজেলার সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের…...
বিস্তারিত
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি ৩টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদÐ করা হয়।
জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের…...
বিস্তারিত

বামৈ টু ভায়া পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বিমল বিশ্বাস আধি (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লাখাই উপজেলার বামৈ গ্রামের নারায়ণ শীলের পুত্র। সোমবার রাতে বুড়িশ্বরইটাখোলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বিমল বিশ্বাস আধি ওইদিন সন্ধ্যায় তার নিজ গ্রাম বামৈ থেকে এক প্রতিবেশীর সাথে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর নামক গ্রামে বিয়েতে বরযাত্রী যান। সেখান থেকে রাত রাত ১০টায়…...
বিস্তারিত
হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চলাচল করছে। এতে করে রোজাদার, হার্টের রোগী এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সমস্যায় পড়ছেন। বিকট শব্দের ফলে লেখাপড়াসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। অভিযোগ আছে, উঠতি বয়সের ছেলেরা সুজকি, জিকসার, আরওয়ান ফাইভ, এফজেড ফ্রেজার, পালসারসহ বিভিন্ন মোটর সাইকেলের সাইলেন্সার খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেবিষ্ট্যান্ড থেকে কলেজ হোস্টেল, ওই স্থান থেকে রামজয় মোদক পর্যন্ত একই সড়ক দিয়েই ঘন ঘন মোটর সাইকেল বিকট শব্দে চালিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও আইন শৃঙ্খলা বাহিনী এমনকি…...
বিস্তারিত
চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মাঝিশাইল গ্রামে এস এম জোয়াহেরুল ইসলাম (৫৭) নামে এক ব্যক্তিকে মারপিট করে সর্বস্ব নিয়ে গেছে একদল দুবৃত্ত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চুনারুঘাট এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুরে মাঝিশাইল পুরাবাড়ি আয়ুব আলী মিয়ার বাড়ির নিকট এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি জানায়, জমসেরপুর গ্রাম থেকে বাড়ি আসার পথে ঐ স্থানে পৌঁছলে একদল লোক তাকে পথরোধ করে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার…...
বিস্তারিত

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ সাতটি ডাকাতি মামলার আসামী নজির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নজির মিয়া নবীগঞ্জ উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, স¤প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতরা মিজানুর রহমানের…...
বিস্তারিত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে কে পাচ্ছেন এই আসনের মনোনয়ন এ নিয়ে চলছে আলোচনা। যদিও সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে এগিয়ে রয়েছেন হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রাব্বানী। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন গোলাম রব্বানী। ইতিমধ্যেই প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা তার পক্ষে ঢাকায় কেন্দ্রীয় অফিসে…...
বিস্তারিত

বার এট ‘ল’ ডিগ্রী অর্জন করায় মোঃ জাকারিয়া রকি-কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। গতকাল মঙ্গলবার জাকারিয়া রকিকে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা গাজী আক্তার, ছাত্রদল নেতা ইকবাল আহমেদ চৌধুরী, তাসনিম উদ্দিন চৌধুরী মুকুল, রুমেল খান ও উজ্জ্বল রায়হান প্রমূখ।...
বিস্তারিত

হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলায়ার কল্যাণ সমিতি আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দিগন্ত ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উত্তরণ সংসদ। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া খেলায় প্রথমে ব্যাট করতে নামে দিগন্ত ক্রীড়া চক্র। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান সংগ্রহ করে দলটি। উত্তরণের হয়ে দুইটি করে উইকেট নেন মিঠু মল্লিক ও তারেক। আর দিগন্তের হয়ে সর্ব্বোচ্চ ২১ রান করেন ব্যাটার কাশেম এবং তন্ময় করেন ১৮ রান।…...
বিস্তারিত
রংপুরের পীরগাছায় হেযবুত তওহীদের পরিকল্পিত হামলার, প্রতিবাদে আজ বুধবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে সংগঠনের হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেন। হেযবুত তওহীদের ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ বক্তব্য দেন সংগঠনের তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, নারী সংগঠক আয়েশা সিদ্দিকা, তাসিলমা ইসলামসহ আর ও অনেকে। বক্তারা বলেন, গত ২৪…...
বিস্তারিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন চায় না। কারণ বাংলাদেশের মানুষ ২০১৪ সালে ভোট দিতে পারে নাই, ২০১৮ সালে পারে নাই, ২০২৪ সালেও পারে নাই। তাই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক সরকার যদি দিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন বিএনপি রাজপথেই…...
বিস্তারিত

লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার…...
বিস্তারিত