হেযবুত তওহীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ
তারিখ: ৫-মার্চ-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি \

রংপুরের পীরগাছায় হেযবুত তওহীদের  পরিকল্পিত হামলার, প্রতিবাদে আজ  বুধবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ  ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে সংগঠনের হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেন। হেযবুত তওহীদের ঢাকা মহানগর  সভাপতি  ডা. মাহবুব  আলম মাহফুজের  সভাপতিত্বে আয়োজিত সমাবেশ বক্তব্য দেন সংগঠনের তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের  সভাপতি আরিফ উদ্দিন, নারী সংগঠক  আয়েশা সিদ্দিকা, তাসিলমা ইসলামসহ  আর ও অনেকে। বক্তারা বলেন, গত ২৪ ফেব্রæয়ারি রংপুরের পীরগাছা থানার অন্তগর্ত ছিদামহাট গ্রামে হেযবুত তওহীদের  সদস্যদের ওপর পরিকল্পিত  হামলা চালানো হয়। সংগঠনের  রংপুর বিভাগীয়  নবনিযুক্ত সভাপতি আব্দুল কদ্দুস শামীম নিজ বাড়িতে একটি ভোজসভার আয়োজন করলে  একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ইন্ধনে উগ্রবাদী গোষ্ঠী এর বিরোধীতা শুরু করে। ঘটনার দিন সকালে ‘মুসলিম তওহীদ জনতা ’ ব্যানারে পাচঁশতাধিক উগ্রবাদী একটি জঙ্গি মিছিল নিয়ে ছিদামহাট গ্রামে প্রবেশ করে এবং আব্দুল কদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায়। সেনাবাহিনী ও পুলিশের  উপস্থিতিতেই হামলাকারীরা পাচঁটি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ২৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং হামলায় ২০ জন আহত হন, যাদের  মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। হামলায় ১ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে। বক্তারা বলেন, হামলার পর উল্টো হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে, আক্রান্ত আব্দুল কুদ্দুস শামীম হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে ও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উপরস্ত, হামলাকারীদের অব্যাহত হুমকির কারনে গ্রামের ৪০টি পরিবার ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও নিরাপদ  পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি, হামলায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও মিথ্যা মামলায় প্রত্যাহার দাবি জানান ।
উল্লেখ্য, হেযবুত তওহীদ একটি সম্পূর্ন অরাজনৈতিক ও ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যা বিগত এক দশকে ধর্মব্যবসা, সম্প্রদায়িকতা, উগ্রবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে দুই লক্ষাধিক সভা- সমাবেশ করেছে। সংগঠনের ৩০ বছরের ইতিহাস কখনো কোনো বিশৃঙ্খলা ঘটনা বা আইনভঙ্গের নাজির নেই।
 

প্রথম পাতা