নিরঞ্জন গোস্বামী শুভ/ হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলায়ার কল্যাণ সমিতি আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দিগন্ত ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উত্তরণ সংসদ। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া খেলায় প্রথমে ব্যাট করতে নামে দিগন্ত ক্রীড়া চক্র। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান সংগ্রহ করে দলটি। উত্তরণের হয়ে দুইটি করে উইকেট নেন মিঠু মল্লিক ও তারেক। আর দিগন্তের হয়ে সর্ব্বোচ্চ ২১ রান করেন ব্যাটার কাশেম এবং তন্ময় করেন ১৮ রান। ৮৩ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে ১৬ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় উত্তরণ সংসদ। দলের হয়ে সর্ব্বোচ্চ ৩১ রান করেন ইকবাল এবং ১৯ রান করেন রাকিব। দিগন্তের হয়ে দুইটি করে উইকেট নেন তন্ময় ও আব্দুল্লাহ।