চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মাঝিশাইল গ্রামে এস এম জোয়াহেরুল ইসলাম (৫৭) নামে এক ব্যক্তিকে মারপিট করে সর্বস্ব নিয়ে গেছে একদল দুবৃত্ত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চুনারুঘাট এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুরে মাঝিশাইল পুরাবাড়ি আয়ুব আলী মিয়ার বাড়ির নিকট এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি জানায়, জমসেরপুর গ্রাম থেকে বাড়ি আসার পথে ঐ স্থানে পৌঁছলে একদল লোক তাকে পথরোধ করে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।