স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের পরিচিত মুখ বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার দাশ গত ৩ মার্চ সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোসাইপুরস্থ নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রাতেই পৌর মহাশ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন তাঁর বড় ছেলে সাবেক ক্রিকেটার, এক্স রোটার্যাক্টর, ইংল্যান্ড প্রবাসী রুমেল দাশ মিখন, মেয়ে স্কুল শিক্ষিকা উর্মি দাশ টিটু ও ছোট ছেলে ব্যাংক কর্মকর্তা রাহুল দাশ মিথুন।